সিলেটFriday, 25 September 2026

দোয়ারাবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির কার্যালয়ে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল এবং এ আর খোকন।

সংগঠনের সার্বিক সাংগঠনিক গতিশীলতা নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক মিয়া, যুবদলের আহ্বায়ক মাধব রায় ও সদস্য সচিব জামাল উদ্দিন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার ও সদস্য সচিব শামীম পাশা রিগেন এবং ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন সিহাব ও সদস্য সচিব সাজিদুর রহমান সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদানের কথা তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফল করতে পারস্পরিক সহযোগিতা ও কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর দোয়ারাবাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। উক্ত কর্মসূচিগুলোতে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

সিটি/মাখ/স্টারি

সংবাদ প্রকাশক

মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার
মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী

সিলেটে সন্তানদের ফেলে প্রেমিকসহ ভারতে পালানোর চেষ্টা : থানায় অভিযোগ

ছবি : সংগৃহিত

সিলেটে নতুন ২ ডেঙ্গু রোগী শনাক্ত, চিকিৎসাধীন ১০

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

সিলেটে ১৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

ডিপ্লোমা ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোড শুরু

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

শ্রমিক নেতা ময়নুল ইসলাম ইরণ ওমরাহ পালন উপলক্ষে শ্রমিক জোট ২০৯৭ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘর ভাঙচুর

ছবি : প্রতিকী

ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা