সিলেটThursday, 24 September 2026

ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ছবি : প্রতিকী

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় একটি প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কাশিকাপন এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ১৭-১৬৬৮) এবং সিলেটগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ১৭-০৪৩১) মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রী—যাদের মধ্যে নারী ও শিশু ছিলেন—গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, একই স্থানে গত ৭ আগস্ট দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন। ১০ দিনের মাথায় একই স্থানে ফের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত