সিলেটThursday, 24 September 2026

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেলায় মানবদেহের বিভিন্ন উপাদান ও সেগুলোর কার্যক্রমসহ বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের পরিচালক মো. আহসানুর রহিম বিটু।

প্রধান অতিথির বক্তব্যে মো. আহসানুর রহিম বিটু বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা প্রয়োজন। আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় অনুসরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন স্কুলের পরিচালক মো. আহসানুর রহিম বিটু, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল এবং সততা ক্লিনিকের পরিচালক আ ন ম আক্তারুজ্জামান মুকুল।

এ সময় স্কুলের ভাইস প্রিন্সিপাল ছন্দা রাহা, সহকারী শিক্ষক মোছা. সাদিয়া ইসলাম, কার্তিক রং, মোছা. শাহানাজ পারভিন, কৃষ্ণ পদ কুলিন, পিযুষ মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মোছা. রেবেকা সুলতানা, পূজা দত্ত, মোছা. রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, বিশ্বজিৎ দাস, মনোতোষ কুমার রায়, মো. ফজলুল হক, মো. আল শাহরিয়ার অনিক, মোছা. লতিফা ইয়াসমিন, মো. খালিদ হাসানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল বলেন, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আনিছুর রহিম কলেজ শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সাতক্ষীরার শিক্ষাঙ্গনে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী রোববার সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সিটি/হাহাসাপ্র

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটের মোমিনখলায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, দেখার কেউ নেই!

সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

ছবি : প্রতিকী

ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার শাড়ি জব্দ

সিলেটের পরিবহন নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

হবিগঞ্জের বাওয়ানী চা বাগানে জেলা প্রশাসনের পুষ্টি ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট

ওয়াসার চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী সমিতি