সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাল্যবিয়ে বন্ধসহ জেলার সমসাময়িক নানা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিজিবির উপ-অধিনায়ক, সরকারি দু’টি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু ও আবুল হাসেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাশকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন এবং নারীনেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় অপসাংবাদিকতা ও অপরাধ দমনে কঠোর বার্তা
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু
খুলনাNovember 5, 2026শ্যামনগরে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ও সাইবার সচেতনতা সেশন
খুলনাNovember 5, 2026সাতক্ষীরায় বাসচাপায় নারী নিহত

















