২০২৬–২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্বের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচিও জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের অপশন চালু হবে। পরীক্ষার্থীরা ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ করা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
ভর্তি পরীক্ষা সামনে রেখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের তথ্য আগেই যাচাই করে নেওয়ার জন্য বলা হয়েছে।
সিটি/সাদসু
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যOctober 26, 2026ছিনতাইকারীর হামলায় আহত সিলেট পলিটেকনিকের শিক্ষার্থী!
সর্বশেষOctober 8, 2026সিলেট পলিটেকনিকে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
শিক্ষাSeptember 28, 2026কবে হচ্ছে ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, কিভাবে ফলাফল দেখা যাবে?
চায়ের রাজ্যSeptember 26, 2026ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের হেল্প ডেস্ক

















