সিলেটMonday, 9 November 2026

সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু

দীর্ঘ চার বছর পর বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় শুরু হয়েছে ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মো. ইকরামুল ইসলাম লালু ও সদস্যসচিব মীর তাজুল ইসলাম রিপন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং জাতীয় মানের খেলোয়াড় তৈরিতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

এবারের লিগে মোট ২৭টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ম্যাচগুলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ ও সাতক্ষীরা স্টেডিয়ামে প্রতিদিন মোট চারটি করে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রসুলপুর যুব সমিতি ও শাহ স্পোর্টিং ক্লাব।

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি : প্রতীকি

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের হেল্প ডেস্ক

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

সিলেটে অনুমোদন ছাড়া চলে বাস! জরিমানা গুনল ৫ পরিবহন

প্রকৃত নম্বরে যাচ্ছে ভাতার টাকা, ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য

সিলেটে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও আল্টিমেটাম

সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি