সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় অজ্ঞাত দ্রুতগামী যানের চাপায় রহিমা খাতুন (৫৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর চারটার দিকে তিনি প্রাতঃভ্রমণে বের হন। পরে ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন খবর পান যে ছয়ঘরিয়া মোড়সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর তার মরদেহ পড়ে আছে। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পারাপারের সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় অপসাংবাদিকতা ও অপরাধ দমনে কঠোর বার্তা
খুলনাNovember 8, 2026সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু
খুলনাNovember 5, 2026শ্যামনগরে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ ইন্টারনেট ও সাইবার সচেতনতা সেশন
খুলনাNovember 5, 2026সাতক্ষীরায় বাসচাপায় নারী নিহত

















