সিলেটFriday, 25 September 2026

শান্তিগঞ্জের হাওরে ১০০ মিটার অবৈধ রিংজাল পুড়িয়ে ধ্বংস

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তলেরবন্দ হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তলেরবন্দ হাওর থেকে প্রায় ১০০ মিটার রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল হাওরের উঁচু স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এএসআই মুখলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিটি/এমকেএসআর

সংবাদ প্রকাশক

মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার
মারুফ খন্দকার, স্টাফ রিপোর্টার

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় কবরস্থান ও মাদ্রাসার জমি দখলে ব্যাংকের ভুয়া সাইনবোর্ড

হবিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পরকীয়ায় বাধা দেওয়ায় সিলেট কেড়ে নেওয়া হয় ব্যবসায়ীর প্রাণ

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল

সাতক্ষীরার ককটেল মামলায় আওয়ামী লীগের ২১ নেতা

প্রায় তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা

ছবি : প্রতীকি

সিলেটে নানার বাড়িতে মিলল কিশোরীর ঝুলন্ত লাশ