প্রায় এক মাস চার দিন পর সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর তালা খুলে টাকা গণনা শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ওই দানবাক্সগুলো খোলা হয়।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে দান করা টাকা গণনার কাজ শুরু হয়।
দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া গণনার কার্যক্রম গণমাধ্যমকর্মী, সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা পর্যবেক্ষণ করছেন।
মাজার সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময় পরপর দানবাক্স ও ডেকচিগুলো খুলে জমা হওয়া অর্থ গণনা করা হয়। এবার প্রায় এক মাস চার দিন পর এগুলো খোলা হলো।
সিটি/লিআ
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

















