সিলেটFriday, 25 September 2026

সিলেটে ব্যবসায়ী হত্যা, পুলিশের জালে যুবক

সিলেট নগরীর শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় জালাল আহমদ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, হত্যাকাণ্ডটির পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা এবং ওই বাজারের এক ভোগ্যপণ্য ব্যবসায়ী ছিলেন। তিনি পরিবার নিয়ে নগরীর ইসলামাবাদ এলাকায় নিজের বাসায় বসবাস করতেন। গত রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একই পরিবারের বৃদ্ধ দম্পতিসহ ৩ জন খুন হন। সেই নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ডেস্ক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত