২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের ১ম পর্বের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউট, প্রযুক্তি ও শিফটের তথ্য জানতে পারবেন।
ফলাফল দেখতে শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) Admission ওয়েবসাইটে প্রবেশ করে ‘আবেদনকারী লগইন’ অপশনে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে ‘View Result’ অপশনে ক্লিক করলে নির্বাচনের বিস্তারিত তথ্য দেখা যাবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমেও ফলাফল জানানো হবে।
ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়নের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ম পর্যায়ের ভর্তি নিশ্চায়ন কার্যক্রম ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন না করলে নির্বাচিত আসন নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই ফল প্রকাশের পর দ্রুত ফলাফল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিটি/এমএসএসএসসি
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
শিক্ষাSeptember 28, 2026কবে হচ্ছে ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, কিভাবে ফলাফল দেখা যাবে?
চায়ের রাজ্যSeptember 26, 2026ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের হেল্প ডেস্ক
চায়ের রাজ্যSeptember 23, 2026ইউনেস্কোর টেন্টেটিভ তালিকায় সিলেট পলিটেকনিকের ভবন
বিশেষ সংবাদSeptember 23, 2026ডিপ্লোমা ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর, প্রবেশপত্র ডাউনলোড শুরু


















