সিলেটTuesday, 6 October 2026

আশাশুনিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধসে, প্লাবনের শঙ্কা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া-শ্রীপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ৫০ মিটার বাঁধ ধসে নদী-খালের মধ্যে চলে গেছে। দ্রুত ভাঙন রোধ করা না গেলে প্রতাপনগর ও আশপাশের ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ভাঙনের সূত্রপাত হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। ভাঙনস্থলটি কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে। বেড়িবাঁধের পাশাপাশি ওয়াবদা সড়কের একটি অংশও ধসে পড়ায় ওই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধকাজ শুরু করেন। বালি ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষার চেষ্টা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, সারা বছর নদীর সঙ্গে যুদ্ধ করে তাদের বসবাস করতে হয়। বাঁধ ভেঙে প্লাবিত হলে বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরেক বাসিন্দা নূরে আলম সিদ্দিকী বলেন, সকাল থেকে স্থানীয়দের নিয়ে ভাঙন মোকাবিলায় কাজ করা হচ্ছে। দ্রুত বালি ফেলে ভাঙনস্থল মেরামত করা না হলে এটি আরও বিস্তৃত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

পাউবোর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ভাঙন দেখা দেওয়ার পরই সাধারণত কাজ শুরু করা হয়। আগে থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। দ্রুত পদক্ষেপ না নিলে প্রতাপনগর ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নও প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে বালি ও মাটি ফেলে ভাঙন ঠেকানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ স্থায়ীভাবে সংস্কার করতে হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করতে বলা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন। আনুমানিক ৫০ মিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে।

এদিকে ভাঙন ঠেকাতে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে কাজ অব্যাহত রয়েছে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্যঘেরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সিটি/এইচএইচএসসি

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা

ছবিঃ সংগৃহিত

সিলেটে ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

ছবি : প্রতিকী

সিলেটে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২১ জন

সাতক্ষীরায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

সিলেটে মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: তদন্তে নামল জেলা প্রশাসন

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস