সিলেটFriday, 25 September 2026

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, তলানিতে সিলেট বোর্ড

ছবি : প্রতিকী

সিলেট ট্রিবিউন ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে নিচে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড, যেখানে গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

তবে ১১টি শিক্ষা বোর্ডের মোট হিসাব বিবেচনায় নিলে এবার সবচেয়ে কম পাসের হার রেকর্ড করা হয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার মাত্র ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে— ঢাকা: ৭১.৬৩%, যশোর: ৬৬.২৭%, কুমিল্লা: ৬৫.৪২%, রাজশাহী: ৬৩.৬৭%, বরিশাল: ৬০.৩৫%, চট্টগ্রাম: ৫৯.৪৮%, সিলেট: ৫৮.৩৩%, দিনাজপুর: ৫৮.০৫%, ময়মনসিংহ: ৫৭.৩৯%।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। আর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারছেন।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটের মোমিনখলায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, দেখার কেউ নেই!

পরকীয়ায় বাধা দেওয়ায় সিলেট কেড়ে নেওয়া হয় ব্যবসায়ীর প্রাণ

চুরি করতে গিয়ে খুন, বাবুলের প্রেমের গল্প মিথ্যা!

সিলেট সীমান্ত ফাঁড়িতে বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের বাওয়ানী চা বাগানে জেলা প্রশাসনের পুষ্টি ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

দক্ষিণ সুরমায় ট্রাক-বাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষ, আহত ২