সিলেটTuesday, 6 October 2026

তায়কোয়ানডোয় সাতক্ষীরার চার প্রতিযোগীর শতভাগ পদক জয়

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে সাফল্য পেয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। প্রতিযোগিতায় ক্লাবটির চার প্রতিযোগী অংশ নিয়ে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেছেন।

শুক্রবার ও শনিবার (২ ও ৩ অক্টোবর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে মোহাম্মাদপুর তায়কোয়ানডো ক্লাব। এতে দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।

প্রতিযোগিতার কিউরুগি (ফাইট) বিভাগে জুনিয়র ৩২ কেজি ওজন শ্রেণিতে শামিম হোসেন, জুনিয়র ৩৯ কেজিতে মো. জুনায়েদ হোসেন এবং সিনিয়র ৬৮ কেজি ওজন শ্রেণিতে সাবিব উজ জামান রাজ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ইমন গাজী রৌপ্য পদক জয় করেন।

চারজন প্রতিযোগী অংশ নিয়ে চারটি পদক অর্জন করায় এবারের আসরে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব শতভাগ সাফল্য পেয়েছে। এ অর্জনে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের হয়ে প্রতিযোগীদের কোচের দায়িত্ব পালন করেন আল ইমরান।

ক্লাবটির এ সাফল্যে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে তায়কোয়ানডোয় জেলার খেলোয়াড়দের আরও সাফল্যের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সিটি/এইচএইচএসসি

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত
ছবিঃ সংগৃহিত

গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: টুকু

ছবি : সংগৃহিত

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযান, বিপুল পণ্য উদ্ধার

ছবি : প্রতীকি

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

ওয়াসার চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা

৩৫ হাজার মুক্তায় সাজছে বুড়িয়ার ১৩ দুর্গাপ্রতিমা

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, ২ দিনে আক্রান্ত ২৮

সুরমা নদীতে বিএনপির মৎস্য অবমুক্তকরণ

শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

সিলেটে বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণে সভা ও দোয়া