সিলেটে হাম পরিস্থিতি সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টার পূর্ব পর্যন্ত) নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও এ সময়ে হাম ও হাম সন্দেহে আরও ১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তারা জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৮১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন আছেন ৪১৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন।
এ সময়ে কারও মৃত্যু না হলেও এ বছর হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে মোট ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সিলেট জেলার ৬১ জন, হবিগঞ্জের ২২ জন, মৌলভীবাজারের ১৪ জন ও সুনামগঞ্জের ৫৯ জন রয়েছেন।
সিটি/নিপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত


















