সিলেটFriday, 25 September 2026

ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি : প্রতিকী

সিলেট ট্রিবিউন ডেস্কঃ এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় তীব্র মানসিক হতাশায় ভুগে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১০ আগস্ট) রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রীর নাম কারিনা পাল (১৬)। সে মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে এবং চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার কাঙ্ক্ষিত ফল আসেনি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে ও তীব্র হতাশায় ভোগে। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনায় শোক প্রকাশ করে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজীম আহম্মেদ বলেন, ‘কারিনা ক্লাসে মেধাবী ছাত্রী ছিল। তবে ফল খারাপ হলেও এভাবে নিজের জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। তার সামনে আরও সুযোগ ছিল বা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগও ছিল।’

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটের সাবেক ২ ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত!

সিলেটের পরিবহন নেতা সেলিম আহমদ ফলিক আর নেই

ছবি : প্রতিকী

ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরার ককটেল মামলায় আওয়ামী লীগের ২১ নেতা

সাতক্ষীরায় কবরস্থান ও মাদ্রাসার জমি দখলে ব্যাংকের ভুয়া সাইনবোর্ড

ওয়াসার চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা

যুক্তরাজ্য বিএনপি নেতার বোনের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়