সিলেটTuesday, 10 November 2026

কলারোয়ায় সাবেক এমপিসহ অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে কলারোয়া থানায় মামলাটি করেন উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়ার বাসিন্দা বেনজীর আহমেদ (২৮)। মামলার নম্বর ২৬।

মামলায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম লাল্টুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামের ৪ নম্বর কেরালকাতা ইউনিয়ন পরিষদের সামনে মামলার আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হন বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা আকস্মিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।

এজাহারে আরও বলা হয়েছে, মিছিল থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং জনসাধারণের স্বাভাবিক কাজকর্ম ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। এতে জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে সময় লাগায় থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম লাল্টু, কাজী আসাদুজ্জামান শাহাজাদা, চৌধুরী মনজু, শেখ ইমরান হোসেন, সরদার মুজিদ, মোর্শেদ আলী, কামাল রেজা, মহিদুল হাসান, এম আরাফাত, আব্দুল মান্নান, শওকত আলী, আনসার আলী সরদার, শহিদুল ইসলাম, ডিএম আশা খান, ডালিম হোসেন, আসাদুজ্জামান তুহিন, বেনজির আহমেদ হেলাল, মারুফ হোসেন, নিশান, এরশাদ আলী, আলিমুর রহমান, আফজাল হোসেন হাবিল, কাজী রবিউল ইসলাম, আজিজুর রহমান, রামপ্রসাদ দত্ত, আসাদুল আলম ওরফে আসলাম, জিয়াউর রহমান মন্তি, আবদুর রহিম, শেখ শহিদুজ্জামান, অধ্যাপক নুরুল ইসলাম, রহিমা বেগম কাজল, হাফিজুর রহমানসহ আরও অনেকে।

এ ছাড়া মামলায় আশরাফুল ইসলাম, রফিক ঘরামী, শহিদুল ইসলাম খোকন, রাসেল হোসেন, নাহিদ মেম্বার, সেলিম সরদার, আশিকুর রহমান মুন্না, গফুর মেম্বার, নজরুল গাজী মেম্বার, মেহেদী হাসান ফাহিম, আল মাসুম শাওন, এস কে পলাশ পারভেজ, আমির হোসাইন মুন্না, নাহিদ হাসান, মারুফ হোসেন জনি, আল মামুন মুন্না, রাকিবুল হাসান সেজান, আল মামুন, টুটুল, সুজন হোসেন ও রাকিব হোসেনের নামও রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিনু মামলার এজাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি/হাহাসাপ্র

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, অপেক্ষায় নগরভবন

প্রায় তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা

ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের হেল্প ডেস্ক

সিলেটের যানজট নিরসনে বিকল্প সড়কের পরিকল্পনা বাণিজ্যমন্ত্রীর

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

সিলেট পলিটেকনিকে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

প্রকৃত নম্বরে যাচ্ছে ভাতার টাকা, ফেসবুকে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য

দিরাইয়ে এইচএসসির ব্যতিক্রমী ফল, একটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

সিলেটে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও আল্টিমেটাম

ছবি : প্রতিকী

সিলেটে হামের প্রকোপে আরও এক মৃত্যু, বাড়ছে রোগীর চাপ