সিলেটThursday, 24 September 2026

শিশু হত্যা ও নিখোঁজের ঘটনায় বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরায় অপ্রতিমসহ নিহত শিশুদের হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মানবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা, মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন, এইচআরডিএফ, এইচআরডি কোয়ালিশন, হিউম্যান রাইটস ল’ইয়ারস ফোরাম, এইচআরডি নেটওয়ার্ক, উত্তরণ সাতক্ষীরা, সিডো, হেড, ক্রিসেন্ট ইয়ুথ স্কুল গার্লস গ্রুপ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে সারাদেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য দেন এমএসএফের সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সাইদুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুয়ারা মিলি, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, আব্দুস সামাদ, আবু জাফর সিদ্দিকী, সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, এমএসএফ সাতক্ষীরার সমন্বয়কারী অ্যাডভোকেট মনিরউদ্দীন, এমএসএফ ঢাকার সমন্বয়কারী সোফিয়া হাসিন, এমএসএফের সিনিয়র স্টাফ ল’ইয়ার অ্যাডভোকেট নাহিদ শামস, হেডের পরিচালক লুইস রানা গাইন, মো. বায়জিদ হোসেন, নুসরাত জাহান, শেহনাজ পারভিন, জারিন তাসনিন, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক উ এলাহী, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান এবং ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জীসহ অনেকে।

বক্তারা বলেন, দেশে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশু হত্যার শিকার হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও এখনো ২ হাজার ৩৮ শিশু নিখোঁজ রয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে শিশু নিখোঁজ, হত্যা, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নিখোঁজ শিশুদের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং এসব ঘটনা প্রতিরোধে সরকার ও প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেন বক্তারা।

সিটি/এইচএইচএস

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী

‘দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র’: সাতক্ষীরায় আইনমন্ত্রী

সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক

ছবিঃ সংগৃহিত

গোয়াইনঘাটে ব্যবসায়ী হত্যা মামলায় র‌্যাবের হাতে চারজন

পরকীয়ায় বাধা দেওয়ায় সিলেট কেড়ে নেওয়া হয় ব্যবসায়ীর প্রাণ

সিলেটে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর তাঁতীদলের বিশাল র‍্যালি

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

উন্নত দেশের তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে: এমপি আবুল হাসান

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা