সিলেটTuesday, 10 November 2026

সাতক্ষীরার ককটেল মামলায় আওয়ামী লীগের ২১ নেতা

সাতক্ষীরার কালীগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার ২৬ দিন পর আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী ও অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৮। কালিগঞ্জ উপজেলার সাদপুর গ্রামের মৃত আদম আলী গাজীর ছেলে আফসার আলী গাজী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের (এ)৪/৫ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, থানা আওয়ামী লীগের সদস্য ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, থানা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, থানা আওয়ামী লীগের সদস্য ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল-রাজি টোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান।

মামলার অন্যান্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, ছাত্রলীগ নেতা মেহেদী, যুবলীগের ভাড়াসিমলা গ্রামের আবু বক্কর, জাহাঙ্গীর আলম, দাঁদপুর গ্রামের রেজাউল করিম, আসাদুর রহমান, বাগবাটি গ্রামের হাফিজুর রহমান ডোডো, শীতলপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, নীলকন্ঠপুর গ্রামের মজিবুর রহমান ছাড়াও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আসামীরা বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী (কার্যক্রম নিষিদ্ধ)। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করে সরকারকে উৎখাত ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ সরকারি সম্পদ ক্ষতিসাধনের লক্ষ্যে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, হকিস্টিক, রামদা, ককটেল ও লোহার রড নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের বিপরীতে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। শব্দ শুনে ঘটনাস্থলে এসে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল সদৃশ্য বস্তু, একটি সবুজ রঙের প্লাস্টিকের বোতল ও ১১টি লাঠি উদ্ধার করে।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি এইচ এম শাহিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি/হাহাসাপ্র

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার

‘দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র’: সাতক্ষীরায় আইনমন্ত্রী

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় অপসাংবাদিকতা ও অপরাধ দমনে কঠোর বার্তা

হবিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

ছবি : সংগৃহিত

সিলেটে দম্পতিসহ ৩ হত্যা, বাবুল ৪ দিনের রিমান্ডে

গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সিলেটে যুবদলের নেতাদের সাথে মহানগর বিএনপির মতবিনিময়