সিলেটFriday, 25 September 2026

অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার

সারা দেশে চলাচলকারী অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনছে সরকার। এসব যান চলাচলে নির্দিষ্ট রুট নির্ধারণের পাশাপাশি নিবন্ধন জালিয়াতি রুখতে প্রতিটি যানে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড (QR Code) যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর উত্থাপিত এক জরুরি মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

সংসদে নোটিশটি উত্থাপন করে এমপি রেহানা আক্তার রানু বলেন, “দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখ অটোরিকশা চলাচল করছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্টের কারণে সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।” এছাড়া অনিরাপদ লেড-অ্যাসিড ব্যাটারি এবং অদক্ষ চালকদের কারণে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬,১১১ জনের মধ্যে ১৩.৫৪ শতাংশই ছিল অটোরিকশা দুর্ঘটনা। তবে লাখ লাখ মানুষের জীবিকা বিবেচনা করে ঢালাও উচ্ছেদ না করে নীতিমালার দাবি জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “কর্মসংস্থান ব্যাহত না করে পরিবেশ ও সড়ক নিরাপদ রাখতেই স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা করে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।” মন্ত্রী স্পষ্ট জানান, অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট থাকবে এবং এগুলো কোনোভাবেই মহাসড়কে চলতে পারবে না।

তিনি আরও বলেন, “একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ১০-২০টি গাড়ি চালানোর জালিয়াতি বন্ধে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড ব্যবস্থা চালু হবে।” বিদ্যুৎ চুরি রোধে নজরদারি বাড়ানোসহ রাজধানী ঢাকার সিগন্যালে ইতোমধ্যে বসানো এআই (AI) ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সিটি/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ডেস্ক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

সাতক্ষীরার ককটেল মামলায় আওয়ামী লীগের ২১ নেতা

সিলেটের সাবেক ২ ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন

‘কারাগারে থাকা বন্দিদের পরিত্যাগ করব না’: হিজবুল্লাহ মহাসচিব

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস

পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী

ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত!

সাতক্ষীরায় কবরস্থান ও মাদ্রাসার জমি দখলে ব্যাংকের ভুয়া সাইনবোর্ড