সিলেটFriday, 25 September 2026

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৪৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে গত ৭ আগস্ট রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লিংক রোড স্টেশন রোডস্থ শাহজালাল (রহঃ) ফার্নিচারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজাসহ জাহাঙ্গীর আহমদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত গোলাম মোস্তফা কামালের ছেলে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ০৮/০৮/২০২৬) দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ১০টা ২০ মিনিটে পৃথক আরেকটি অভিযানে সুরমা থানার এসআই (নিরস্ত্র) পংকজ কুমার সাহার নেতৃত্বে পুলিশ দল ভার্থখলা সুইপার কলোনীতে অভিযান চালায়। সেখান থেকে ৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সুইপার কলোনীর মৃত প্রদীপ লালের ছেলে নান্টু লাল বাশঁফুড় (৩৩) এবং মৃত বাবুল দাসের মেয়ে সুস্মিতা রানী ওরফে রিটা ওরফে মনি (২৮)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা (মামলা নং-১১, তারিখ: ০৮/০৮/২০২৬) রজু করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামিকে পুলিশ হেফাজতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত নগর গঠনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

বিয়ের প্রলোভনে ধর্ষণ, সিলেটের দক্ষিণ সুরমায় যুবক গ্রেপ্তার

ইউনেস্কোর টেন্টেটিভ তালিকায় সিলেট পলিটেকনিকের ভবন

সিলেটে নিহত দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির, দ্রুত বিচারের প্রতিশ্রুতি

ছবি : সংগৃহিত

ভূমধ্যসাগর থেকে সিলেটের ২৪ অভিবাসী উদ্ধার, নিখোঁজ আরও ৯

খুলছে সুন্দরবনের দুয়ার, উৎফুল্ল পর্যটক, আতঙ্কে বনজীবীরা

দোয়ারাবাজারের ৮ জলাশয়ে ২৯০ কেজি পোনামাছ অবমুক্ত

শহীদদের আদর্শ ধারণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি মালিকের

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে কলেজ ছাত্রের মৃত্যু

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

ছবি : প্রতিকী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, তলানিতে সিলেট বোর্ড