সিলেট ট্রিবিউন ডেস্কঃ সিলেটের বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবাহী ড্রাম ট্রাক সড়ক থেকে ছিটকে পাশের চা বাগানে ঢুকে পড়েছে। গতকাল শনিবার সকালে সিলেট-বিমানবন্দর সড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও চালকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শহরের দিক থেকে খালি ড্রাম ট্রাকটি লালবাগ এলাকার একটি ক্রাসার মিলের দিকে যাচ্ছিল। সেখানে পাথর বোঝাই করার কথা ছিল ট্রাকটির। তবে পথিমধ্যে লালবাগ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক ছেড়ে হঠাৎ চা বাগানের ভেতর ঢুকে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিশাল আকৃতির ক্রেন এনে দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ব্যস্ততম এ সড়কে সকালে হঠাৎ ট্রাকটি আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী ও ওই পথের প্রতিদিনের সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রাকটির চালক বা হেলপারের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি চা বাগানে ছিটকে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।
সিটি/লিআ/সিটিডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 19, 2026শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট
চায়ের রাজ্যAugust 24, 2026সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩
চায়ের রাজ্যAugust 22, 2026সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি
চায়ের রাজ্যAugust 17, 2026ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

















