সিলেটFriday, 25 September 2026

সিলেট ডিআইজি কার্যালয়ের এসপি আমিনুল ইসলাম বদলি

সিলেট ট্রিবিউন ডেস্কঃ বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে পদায়ন ও রদবদলের অংশ হিসেবে সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া—এই তিন জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন এবং তিন জেলার বর্তমান এসপিসহ ৫ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। অন্যদিকে, কুষ্টিয়ার বর্তমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক বদলি আদেশে, গাজীপুরের বর্তমান পুলিশ সুপার শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া খুলনার বর্তমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত
ছবি : প্রতীকি

সিলেটে নানার বাড়িতে মিলল কিশোরীর ঝুলন্ত লাশ

ছবি : সংগৃহিত

সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩

সিলেটের হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

সিলেট জুড়ে হামের বেসামাল আক্রমণ, মৃত্যুর সাথে লড়ছেন ৪৯৯ জন

যুক্তরাজ্য বিএনপি নেতার বোনের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

সিলেটে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও আল্টিমেটাম

ছবিঃ সংগৃহিত

গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: টুকু

সিলেটের মোমিনখলায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, দেখার কেউ নেই!

কলারোয়ায় সাবেক এমপিসহ অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শ্যামনগরে বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম