
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার চিত্র আকস্মিক ভাবে দেখতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনের সময় দায়িত্বে নিয়োজিত না থাকায় ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক বদলি করার নির্দেশ দেন মন্ত্রী।
২৯ আগস্ট সাড়ে ১২টায় হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি সার্জারি বিভাগ ও আন্তঃবিভাগসহ একাধিক ইউনিট পরিদর্শন করেন।রোগীদের চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং প্রতিষ্ঠানের কার্যপ্রণালী অবলোকন করেন।
পরিদর্শনকালে হাসপাতালে ভর্তি এক নারী রোগী ৫ টাকার খাবার স্যালাইন বাহির থেকে কিনে আনতে হয় বলে ক্ষোভ প্রকাশ করেন।সেবার মান নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সেবার মান ও দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী। পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ,হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল আমিনুল হক সরকার উপস্থিত ছিলেন।
সিটি/আমা/বিপ্র
সংবাদ প্রকাশক




















