সিলেটThursday, 24 September 2026

সিলেটের মোমিনখলায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, দেখার কেউ নেই!

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী মোমিনখলা এলাকায় সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে চরম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিপাত হলেই ড্রেন উপচে সড়ক ও বাসাবাড়িতে তৈরি হচ্ছে হাঁটুপানি। বছরের পর বছর ধরে এই দীর্ঘস্থায়ী দুর্ভোগ পোহাতে হলেও তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে পড়েছে। ফলে মাত্র আধঘণ্টা বা এক ঘণ্টার বৃষ্টিতেই মোমিনখলার প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের অলিগলি প্লাবিত হয়ে যায়। সড়কগুলোতে হাঁটুপানি জমে থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের যাতায়াতে পোহাতে হয় চরম দুর্ভোগ।

এলাকাবাসীর মতে, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ময়লা পানি ঢুকে দামী আসবাবপত্র নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বয়স্ক ও শিশুরা। নোংরা ও দূষিত পানি জমে থাকায় ছড়াচ্ছে নানা চর্মরোগসহ মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আতঙ্ক। প্রতি বছর আশ্বাস দেওয়া হলেও বর্ষা এলেই মোমিনখলাবাসীর কপালে জোটে এই চরম অবহেলা ও দুর্ভোগ।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই জলাবদ্ধতা কোনো নতুন সমস্যা নয়। কিন্তু দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে বারবার জানানো সত্ত্বেও সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। দ্রুত ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানি নিষ্কাশনের স্থায়ী ও সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কড়া নজরদারি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটে যুবদলের নেতাদের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

সিলেট জুড়ে হামের বেসামাল আক্রমণ, মৃত্যুর সাথে লড়ছেন ৪৯৯ জন

ছবি : সংগৃহিত

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযান, বিপুল পণ্য উদ্ধার

সাতক্ষীরায় প্রকৃতিপ্রেমীদের মন জুড়াচ্ছে সুন্দরবন সংলগ্ন আকাশলীন

ছবি : সংগৃহিত

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানে ঢুকে গেলো পাথরবাহী ট্রাক

ওয়াসার চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি মিফতাহ্ সিদ্দিকীর কৃতজ্ঞতা

সিলেটের সাবেক ২ ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ছবি : সংগৃহিত

ভূমধ্যসাগর থেকে সিলেটের ২৪ অভিবাসী উদ্ধার, নিখোঁজ আরও ৯

শ্রমিক নেতা ময়নুল ইসলাম ইরণ ওমরাহ পালন উপলক্ষে শ্রমিক জোট ২০৯৭ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা