পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে ‘সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজিঃ নং- চট্ট ২০৯৭)’-এর সাবেক কার্যকরী সদস্য মো. ময়নুল ইসলাম ইরণকে বিশেষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোটের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র ওমরাহ পালনে গমনকারী মো. ময়নুল ইসলাম ইরণকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। পরবর্তীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তাঁর সফর যেন নিরাপদ ও বরকতময় হয়—সেই প্রার্থনার পাশাপাশি সংগঠন ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাবনা হাজী মৌলুল হোসেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব।
সংগঠনের সভাপতি মো. মতছির আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. সানর মিয়া, অর্থ সম্পাদক মো. আনোয়ার মিয়া, কার্যকরী সদস্য মো. সবুজ মিয়া ও বেলাল আহমদ এবং অফিস সহকারী রনি মিয়া, ময়নুল ইসলাম তুহিন। এ ছাড়া সংগঠনের অন্যান্য সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এ দোয়া মাহফিলে অংশ নেন।
সিটি/লিআ/নিপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 20, 2026সিলেটে দুই দিনে ৯ ছাত্রলীগ নেতা-কর্মী আটক
চায়ের রাজ্যSeptember 19, 2026এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স
চায়ের রাজ্যSeptember 15, 2026গণতন্ত্র রক্ষাই এখন প্রধান কাজ: সিলেটে রাষ্ট্রপতি
চায়ের রাজ্যSeptember 15, 2026শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

















