সিলেটFriday, 25 September 2026

সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩

ছবি : সংগৃহিত

সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। সে তার মামা-খালার সাথে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং ঘুরতে এসেছিল। দুর্ঘটনায় আহতরা হলেন—নিহতের মামা মোহাম্মদ আলী (৩০), খালা সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থেকে আসা পর্যটকের দলটি একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-খ-১২-৫৯৭৮) যোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে সিলেট গ্যাস ফিল্ডের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি গেইটলক বাস (সিলেট মেট্রো-ব-১১-০০১৪) অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলের ব্যাঘাত ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার এসআই মোহাম্মদ জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটে যাত্রীবেশে সিএনজি চুরি: ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদে যোগ দিতে নারাজ অধ্যাপক আতিকুল

সিলেটে অনুমোদন ছাড়া চলে বাস! জরিমানা গুনল ৫ পরিবহন

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস

সিলেটে ১৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

ছবি : সংগৃহিত

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে বিজিবির অভিযান, বিপুল পণ্য উদ্ধার

শিশু হত্যা ও নিখোঁজের ঘটনায় বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন