সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯ জন। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ।
প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪২ জন।
উত্তীর্ণ ৯ জনের মধ্যে নতুন পরীক্ষার্থী ১ জন এবং পুরাতন পরীক্ষার্থী ৮ জন। অর্থাৎ মোট পাস করেছেন ৯ জন শিক্ষার্থী।
ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ অকৃতকার্য হয়েছেন। এ ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার মান ও এমন ফলাফলের পেছনের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
সর্বশেষOctober 31, 2026দিরাইয়ে হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ১৭.৬৫ শতাংশ
সর্বশেষOctober 31, 2026দিরাইয়ে এইচএসসির ব্যতিক্রমী ফল, একটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য
সর্বশেষOctober 4, 2026দিরাইয়ে কৃষি অফিসের সরকারি জায়গায় দোকানপাট নির্মাণের অভিযোগ
বিশেষ সংবাদSeptember 1, 2026সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘর ভাঙচুর
















