সিলেট ট্রিবিউন ডেস্কঃ দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জ্বালানিমন্ত্রী জানান, কারিগরি ত্রুটি বা বন্ধ থাকা একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি চালু হলে আজ বিকেল থেকেই পাইপলাইনে গ্যাস সঞ্চালন শুরু হবে এবং ধীরে ধীরে চাপ স্বাভাবিক হয়ে আসবে। তবে সরবরাহ পুরোপুরি আগের মতো স্বাভাবিক হতে মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগবে।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া ও দেশজুড়ে লোডশেডিং বাড়ার বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে তো বিদ্যুৎকেন্দ্র চালানো সম্ভব নয়। তবে গ্যাস সরবরাহ শুরু হলেই বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হবে, যার ফলে বিদ্যুৎ পরিস্থিতিরও দ্রুত উন্নতি হবে। বর্তমান সংকটটি সরকারের নিয়ন্ত্রণের বাইরের কিছু কারণে তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরীক্ষা করে দেখা গেছে বেশিরভাগ অভিযোগের সাথে বাস্তবতার মিল নেই। উদাহরণ টেনে তিনি বলেন, এক গ্রাহকের ৭ হাজার টাকা বিল আসার অভিযোগে তদন্ত করে দেখা যায় ওই বাসায় দুটি এসি ও ফ্রিজ নিয়মিত ব্যবহার করা হচ্ছিল—যা কোনোভাবেই অস্বাভাবিক নয়।
এছাড়া ভারতের হাইকমিশনারের সাথে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, এটি ছিল একটি নিয়মিত কূটনৈতিক আলোচনা। সেখানে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে করা প্রশ্নটি এড়িয়ে যান মন্ত্রী।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
চায়ের রাজ্যSeptember 19, 2026শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট
চায়ের রাজ্যAugust 24, 2026সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩
চায়ের রাজ্যAugust 22, 2026সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি
চায়ের রাজ্যAugust 17, 2026ওসমানীনগরের কাশিকাপনে আবারো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

















