ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা অয়েলের একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) উল্টো পথে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
সর্বশেষSeptember 28, 2026জ্যোৎস্নার রাতে চৈতালীর কণ্ঠে মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র
শিক্ষাSeptember 10, 2026এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস
জাতীয়September 7, 2026রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল
জাতীয়September 7, 2026অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার

















