সিলেটTuesday, 10 November 2026

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে বড় ধরণের পরিবর্তন এনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল করা মোট ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। একই সাথে ভাগ্যের চাকা ঘুরে নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। পুনঃমূল্যায়নের পর মোট ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৫৫ হাজার ২৫৯টি স্ক্রিপ্টে নম্বর পরিবর্তন এসেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ৩৩৭ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন। ময়মনসিংহ বোর্ডে দেশের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন। দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন, যশোরে ৩৮০ জন, কুমিল্লায় ৩৩৬ জন, সিলেটে ১৮৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, রাজশাহীতে ১১১ জন এবং বরিশাল বোর্ডে ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাসের মুখ দেখেছে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন ফেল থেকে পাস ও ২৯৩ জন জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি কারিগরি বোর্ডে ৬৬৪ জন পাস এবং ৪৬ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।

সিটি/ডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ডেস্ক

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল নোয়াখালী শহর ছাত্রশিবির

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার দায়িত্ব পেলেন যারা

ছবি : প্রতিকী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, তলানিতে সিলেট বোর্ড

ভর্তি পরীক্ষার্থীদের পাশে শিবিরের হেল্প ডেস্ক

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা

জ্যোৎস্নার রাতে চৈতালীর কণ্ঠে মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

দেবহাটায় গণপিটুনির শিকার যুবকের মৃত্যু, ধর্মীয় অবমাননার অভিযোগ

দোয়ারাবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিরাইয়ে হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ১৭.৬৫ শতাংশ