বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই ‘A+ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। নোয়াখালী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকার। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মানুষ চাইলেও তার অতীতকে অতিক্রম বা পরিবর্তন করতে পারে না, তবে অতীত থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে। অনেকেই ‘সুপিরিয়র কমপ্লেক্সে’ ভুগে অতীত থেকে শিক্ষা না নিয়ে জীবনের সঠিক পথ হারিয়ে ফেলে।” তিনি শিক্ষার্থীদের অহংকার এড়িয়ে এইচএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
নোয়াখালী জেলা জামায়াত ইসলাম এর আমির জনাব ইসহাক খন্দকার বলেন, ” অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে অভূতপূর্ব এই সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্যকে ইতিবাচক ধারায় বহমান রাখতে ছাত্রশিবির নিরলস কাজ করছে। আজকের আয়োজন তার-ই প্রমাণ স্বরুপ। “
ঢাকা ডায়েরী’র সাক্ষাৎকারে কৃতী শিক্ষার্থীরা বলেন ” অন্যসব সংগঠনের সাথে ছাত্রশিবিরের ভিন্নতা স্পষ্ট। এখানে এসে আমরা কোনো রাজনৈতিক স্লোগান শুনতে পাইনি এবং কেউ রাজনীতিতে যুক্ত হওয়ার কথা বলেননি। সুন্দর কিছু উপহারের সাথে আগামী পথচলার উপদেশ আমাদের অনুপ্রানিত করেছে। এইচএসসিতেও শিবিরের কাছে এমন আয়োজনের অপেক্ষায় রইলাম অভিভাবকগণ ঢাকা ডায়েরী-কে বলেন “ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি নৈতিকতা অর্জনে ছাত্রশিবিরের এমনসব আয়োজন সন্তানদের আরও উৎসাহ প্রদান করবে। অভিভাবক হিসেবে আশা করছি,ভবিষ্যতেও ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে
অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই, ফুল সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
সংবাদ প্রকাশক

তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
সর্বশেষSeptember 23, 2026শান্তিগঞ্জের হাওরে ১০০ মিটার অবৈধ রিংজাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষSeptember 23, 2026অশ্রুসিক্ত বিদায়, হরিরামপুর ছাড়লেন ওসি আফজাল
প্রবাসSeptember 23, 2026দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন
সর্বশেষSeptember 1, 2026দোয়ারাবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
















