সিলেটTuesday, 10 November 2026

সিলেটের হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিটি/লিআ/ডেস্ক

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - বিশেষ সংবাদ