সিলেটের জালালাবাদ এলাকায় নানার বাড়ি থেকে নুরী (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুরী জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের জুবায়ের আহমদের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুরী বেশ কিছুদিন ধরে তার নানার বাড়িতে অবস্থান করছিল। সোমবার রাত ১১টার পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের দাবি, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তবে হঠাৎ এমন রহস্যজনক মৃত্যুতে এলাকাজুড়ে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
জালালাবাদ থানা পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
শিক্ষাSeptember 10, 2026এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস
জাতীয়September 7, 2026রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল
জাতীয়September 7, 2026অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার
জাতীয়September 5, 2026স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ
















