চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারা দেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে দেশের মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ আশঙ্কাজনক পরিস্থিতির কথা জানা গেছে।
পিজিসিবির তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার সেচ ও প্রাত্যহিক ব্যবহারের ব্যস্ত সময়ে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৬৯৮ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
অন্যান্য অঞ্চলের মধ্যে ময়মনসিংহ ও খুলনায় ৩৫০ মেগাওয়াট করে, কুমিল্লায় ৩১৫, রাজশাহীতে ৩০০, রংপুরে ২৫০, চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশাল অঞ্চলে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। জাতীয় গ্রিডে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এলাকাভিত্তিক এই ঘাটতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিটি/লিআ/ডেস্ক
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
শিক্ষাSeptember 10, 2026এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস
জাতীয়September 7, 2026রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল
জাতীয়September 7, 2026অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার
জাতীয়September 5, 2026স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ

















