সিলেটFriday, 25 September 2026

শেখ হাসিনার দীর্ঘায়ু ও মুক্তি চেয়ে শাহজালালের দানবাক্সে চিঠি

সিলেটের বিশ্বখ্যাত হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ৩য় দফায় দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগের টাকা গণনার সময় নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে এক চাঞ্চল্যকর রাজনৈতিক আকুতির চিঠি। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, তাঁর ‘ডিসেম্বর ২০২৬’ প্রত্যাবর্তন এবং জুলাইয়ের ঘটনা কেন্দ্রিক মামলাসহ দেশের সকল নেতাকর্মীর ‘মিথ্যা মামলা’ থেকে মুক্তির প্রার্থনা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের ৩টি দানবাক্স ও ৩টি ডেগের সিলগালা খোলার পর টাকা গণনার ফাঁকে পাওয়া চিঠিটি নজর কাড়ে সংশ্লিষ্টদের।

চিঠির লেখক হিসেবে ‘সজিব’ নামের এক ব্যক্তি নিজেকে সিলেট আওয়ামী লীগের সমর্থক এবং স্থায়ী ঠিকানা গাজীপুর জেলা বলে উল্লেখ করেছেন।

হাতে লেখা সেই চিঠিতে উল্লেখ করা হয়:
‘হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের গরীব দুঃখী মমতাময়ী মা বার বার নির্বাচিত সরকার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বার বার মৃত্যুর মুখ থেকে বাচিয়েছেন। হে আল্লাহ- তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন সুস্থ্য কামনা করছি। প্রত্যাবর্তন ২, শেখ হাসিনা ডিসেম্বর – ২০২৬ ইং। জুলাই ষড়যন্ত্র মামলা থেকে প্রিয় নেত্রীকে হেফাজত করুন। দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামীলীগ এর নেতা কর্মীদের হেফাজত করুন।’
— সজিব, সিলেট আওয়ামী লীগ সমর্থক (গাজীপুর জেলা)

সূত্রে জানা যায়, শনিবার বেলা ১০টা থেকে প্রশাসনের তদারকিতে এবং অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ৩টি ডেগ ও ৩টি বড় দানবাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। ৩৪ দিন পর আজ ৩য় দফায় এই দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ সময় পর খোলায় বিশাল অঙ্কের নগদ অর্থ ও বৈচিত্র্যময় মানতের পাশাপাশি বেশ কয়েকটি ব্যতিক্রমী চিঠিও প্রকাশ্যে এসেছে, যার মধ্যে এই চিঠিটি রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই মাজারের দানবাক্স প্রকাশ্যে খোলা হয়েছিল, যেখান থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ মাজারের সুনির্দিষ্ট ব্যাংকিং ফান্ডে জমা রাখা হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, টাকা গণনার কাজ এখনো চলমান রয়েছে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মৃত্যুকূপে পরিণত সাতক্ষীরার ২৫০টি বিদ্যালয়, টিনের ঘরে চলছে পাঠদান

ছবি : প্রতিকী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, তলানিতে সিলেট বোর্ড

শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

ছবিঃ সংগৃহিত

গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: টুকু

ছবি : সংগৃহিত

সিলেটে দম্পতিসহ ৩ হত্যা, বাবুল ৪ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহিত

সিলেটের হুমায়ুন কবির হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী