সিলেটThursday, 24 September 2026

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ও লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সমঝোতা ও মীমাংসা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং শিক্ষার্থীদের নিজেদের মধ্যে ব্যক্তিগত ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের ফল।

সম্প্রতি হোস্টেলের ব্লকে উদ্ভূত এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এক শিক্ষার্থী তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধানের লক্ষ্যে হোস্টেল সুপারসহ কর্তৃপক্ষ এবং অভিযোগকারী ও অভিযুক্ত দুই পক্ষকে নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি লিখিতভাবে নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করলে এমসি কলেজ ছাত্রাবাসের তত্বাবধায়ক প্রফেসর শাহজাহান কবীর জানান, “আমরা উভয় পক্ষের কথা শুনে নিশ্চিত হয়েছি যে এতে দুই তরফেই কিছুটা ভুল ছিল। কালকে হোস্টেল ব্লকে বসে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবার স্বাক্ষর নেওয়া হয়েছে। আশা করছি এটা নিয়ে আর কোনো নতুন সমস্যা হবে না।

ঘটনাক্রমের সাথে ছাত্র সংগঠন শিবিরের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক প্রভাব বা সংগঠনের নির্দেশে এই ঘটনা ঘটেছে এমন দাবির কোনো সত্যতা মেলেনি। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এটিকে তাদের নিজস্ব ও ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন।

এমসি কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পুরো বিষয়টি বন্ধুদের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির পর্যায়ভুক্ত ছিল এবং সমঝোতার মাধ্যমে এর চূড়ান্ত অবসান ঘটেছে।

এর আগে গত মঙ্গলবার ছাত্রাবাসের এক শিক্ষার্থী তাকে হয়রানি ও অনুমতি ছাড়া মোবাইল ফোন চেক এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন কলেজ শিবির কর্মীর বিরুদ্ধে।

সিটি/সাদসু

সংবাদ প্রকাশক

এম সাঈদ দক্ষিণ সুরমা প্রতিনিধি
এম সাঈদ দক্ষিণ সুরমা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার শ্যামনগরে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

সিলেটে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ও আল্টিমেটাম

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, অপেক্ষায় নগরভবন

সিলেটে ডিসি অফিসের নাম্বার হ্যাকড করে টাকা দাবি

পিপিপি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন

ছবি : প্রতিকী

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৮ জন

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

ছবি : প্রতীকি

সিলেটে নানার বাড়িতে মিলল কিশোরীর ঝুলন্ত লাশ

ছবিঃ সংগৃহিত

গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: টুকু