মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছাতির মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ৫ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক ও দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫ নম্বর পুল এলাকায় অবৈধভাবে বালু তোলার সময় ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে উপজেলার পশ্চিম ভাড়াউড়ার রূপসপুর চিড়িয়াখানা রোড এলাকায় অপর এক অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্য বালু ব্যবসায়ীরা পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সিটি/লিআ/নিপ্র
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
শিক্ষাSeptember 10, 2026এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস
জাতীয়September 7, 2026রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল
জাতীয়September 7, 2026অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার
জাতীয়September 5, 2026স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ


















