
নজরুল বর্ষ’ উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-এর হবিগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠান ৩১ আগস্ট সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন হবিগঞ্জ এর সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জের ব্যবস্হাপনায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড্ডয়নের মাধ্যমে আয়োজনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ এনামুল হক, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, নজরুল একাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনি এবং জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা- হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব অসিত বরণ দাশ গুপ্ত।অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, নজরুল গবেষক, শিল্পী, অভিভাবক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক প্রিয়াংকা বর্মণ ও আফজাল আহমেদের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিটি/আহা/বিপ্র
সংবাদ প্রকাশক




















