সিলেটSaturday, 26 September 2026

৩ দিন না যেতেই আবারও প্রাণহানি, সিলেট এখন ‘সড়ক দুর্ঘটনার রাজ্য’

ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট যেন দিন দিন সড়ক দুর্ঘটনার রাজ্যে পরিণত হচ্ছে! গত শুক্রবারের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত ও রেশ কাটতে না কাটতেই ৩ দিনের মাথায় আবারও রক্তে রঞ্জিত হলো সিলেট-ঢাকা মহাসড়ক। এবার দক্ষিণ সুরমার লালাবাজারে ভোররাতের বাসের হেলপার নিহত ও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে সিলেটগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছিল। একের পর এক ভয়াবহ প্রাণহানির ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়ক এখন যাত্রী ও চালকদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের প্রশ্ন—এই মৃত্যুর মিছিল আর কতদিন চলবে?

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটে মিডিয়া ইনস্টিটিউট অ্যান্ড ট্রেনিংয়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

‘ডাক্তারদের সময়মতো আসতেই হবে’: ওসমানীতে স্বাস্থ্যমন্ত্রী

এক মাস পর খুলল শাহজালাল (র.) মাজারের দানবাক্স

ছবি : প্রতিকী

ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা

মৃত্যুকূপে পরিণত সাতক্ষীরার ২৫০টি বিদ্যালয়, টিনের ঘরে চলছে পাঠদান

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

২০ হাজার টাকার বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা, পলাতক ভাই

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ