সিলেটFriday, 25 September 2026

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ ওষুধ ব্যবসায়ী নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত তানভীর আহমেদ শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেলে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন শুভ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিটি/এইচএইচএস

সংবাদ প্রকাশক

এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি
এস এম হাবিবুল হাসান সাতক্ষীরা প্রতিনিধি

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ 

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা

অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার

ছবি : প্রতিকী

মহামারির নতুন রূপ সিলেটে: কেড়ে নিয়েছে ১২৮ প্রাণ

ইউনেস্কোর টেন্টেটিভ তালিকায় সিলেট পলিটেকনিকের ভবন

৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল নোয়াখালী শহর ছাত্রশিবির

ছবি : সংগৃহিত

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানে ঢুকে গেলো পাথরবাহী ট্রাক

সিলেটের সাবেক ২ ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর