সিলেটThursday, 24 September 2026

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স মানেই কেবল নগদ টাকা বা বৈদেশিক মুদ্রার হিসাব নয়; এটি অগণিত মানুষের নিঃশব্দ কান্না, বুকচাপা কষ্ট আর নিঃশ্বাসের শেষ আশ্রয়স্থল। আজ শনিবার ৩য় দফায় মাজারের দানবাক্স ও ঐতিহ্যবাহী ডেগ খুলে টাকা গণনার সময় ভেসে উঠল এমনই এক মর্মস্পর্শী কাগজের টুকরো— যা নজর কেড়েছে গণনা সংশ্লিষ্ট সবার।

খোলা চিঠিতে ফুটে উঠেছে ‘হেনা’ নামের এক অসহায় নারীর গভীর বেদনা আর আর্তনাদ। মাদকের বিষাক্ত থাবায় কুপথে চলে যাওয়া স্বামীকে ফেরাতে অন্য কোনো উপায় না পেয়ে অঝোর ধারায় চোখের জল ফেলে ওলির দরবারে এই আকুতি লিখে রেখে গেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মাজারের ৩টি দানবাক্স ও ৩টি ডেগের সিলগালা খোলা হয়। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী যখন টাকা গুনে শেষ করছিলেন না, ঠিক তখনই কাগজের টুকরোগুলোর মধ্য থেকে বেরিয়ে আসে হেনার নিজ হাতে লেখা সেই চিঠি।

চিঠিতে হেনা লিখেছেন:
‘ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার মত কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। -হেনা’

গণনাস্থলে উপস্থিত প্রশাসন ও মাজারের মুয়াল্লিরা জানান, মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা প্রায়শই দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি নিজেদের না বলা গোপন কষ্ট ও প্রার্থনার কথা লিখে রেখে যান। হেনার এই চিঠিটি সমাজের মাদক সমস্যার এক নির্মম বাস্তবতাকে সামনে এনে দাঁড় করিয়েছে। আজ ৩৪ দিন পর ৩য় দফায় খোলা এই দানবাক্স থেকে নগদ অর্থ ও চিঠির পাশাপাশি পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

টাকা গণনার সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, সবার উপস্থিতিতে স্বচ্ছতার সাথেই টাকা গণনা চলছে এবং মাজারের সার্বিক ব্যবস্থাপনা কমিটির বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
তবে কোটি টাকার ভিড়েও আজ শাহজালাল (রহ.)-এর দানবাক্সে ধুলোবালি ও টাকার নিচে চাপা পড়ে থাকা ‘হেনা’র এই একটি ছোট চিঠিই যেন উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

শেখ হাসিনার দীর্ঘায়ু ও মুক্তি চেয়ে শাহজালালের দানবাক্সে চিঠি

হবিগঞ্জের বাওয়ানী চা বাগানে জেলা প্রশাসনের পুষ্টি ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

সাতক্ষীরার ককটেল মামলায় আওয়ামী লীগের ২১ নেতা

ছবিঃ সংগৃহিত

গোয়াইনঘাটে ব্যবসায়ী হত্যা মামলায় র‌্যাবের হাতে চারজন

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলা

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার দায়িত্ব পেলেন যারা