সিলেটThursday, 24 September 2026

সিলেটে যাত্রীবেশে সিএনজি চুরি: ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের এক সফল অভিযানে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে টাকা চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
আজ শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানে কোতোয়ালী মডেল থানার একটি চুরি মামলার (মামলা নং-১০, তারিখ: ০৭/০৮/২০২৬ খ্রিঃ) তদন্তপ্রাপ্ত আসামি আনছার আলীকে (২৮) গ্রেফতার করা হয়। সে জালালাবাদ থানার বাগারপাড় গ্রামের আনিস মিয়া ও দুলুবান দম্পতির ছেলে। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজি. নং- সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চোরাই ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে একই এলাকার ছালেক আহমদের বসতবাড়িতে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে সম্পৃক্ত অপর আসামি মোঃ নুরুল হক ওরফে হককে (২৮) গ্রেফতার করে পুলিশ। সে একই গ্রামের ছালেক আহমদ ও রানী বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল পৌনে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়াঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি অটোরিকশায় যাত্রাকালে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে ৩ লাখ টাকা চুরি হয়। উক্ত চুরির মামলায় তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত উভয় আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী

মৃত্যুকূপে পরিণত সাতক্ষীরার ২৫০টি বিদ্যালয়, টিনের ঘরে চলছে পাঠদান

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

শাহজালাল (রহ.) মাজারে মিলল হেনার বুকফাটা চিঠি, স্বামীকে ‘কুপথ’ থেকে ফেরানোর চেষ্টা

শেখ হাসিনার দীর্ঘায়ু ও মুক্তি চেয়ে শাহজালালের দানবাক্সে চিঠি

সিলেটের হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪, আটক ৮৪ যান

খুলছে সুন্দরবনের দুয়ার, উৎফুল্ল পর্যটক, আতঙ্কে বনজীবীরা

সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন