সিলেটThursday, 24 September 2026

সিলেটে কমার লক্ষণ নেই হামের প্রাদুর্ভাব: এ পর্যন্ত মোট মৃত্যু ১২০

ছবিঃ প্রতীকি

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে যেনো হামের প্রাদুর্ভাব পিছুই ছাড়ছে না। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে দুই শিশুর মৃত্যুর হয়েছে। একই সময়ে আক্রান্ত ভাব নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন। বর্তমানে পুরো বিভাগের হাসপাতালগুলোতে মোট ৩০৪ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রাণ হারানো দুই শিশুর মধ্যে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রোয়াগাঁও এলাকার চার মাস বয়সী শিশু আবু বক্কর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের সাত মাস বয়সী শিশু তাইফা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদন’-এ এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৪ জনে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩৫১ জন, সিলেট জেলায় ২৫৬ জন, হবিগঞ্জে ৮৫ জন (২ জন রুবেলা রোগী) এবং মৌলভীবাজারে ৮২ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় যে ৭৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ৩০৪ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৪১ জন চিকিৎসাধীন রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৯ জন, গোলাপগঞ্জে ৪ জন, বিয়ানীবাজারে ৩ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহভাজন হামে ১১৪ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ৬ জনসহ মোট ১২০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে সর্বোচ্চ ৫২ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। এছাড়া সিলেটে ৪৪ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের এই প্রাণঘাতী বিস্তার রোধে শিশুদের যথাসময়ে টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ ও লক্ষণ দেখামাত্র হাসপাতালে নেওয়া জরুরি। তবে সরকারি প্রতিবেদনে উচ্চ মৃত্যুহার ও সংক্রমণের নির্দিষ্ট কারণ কিংবা আক্রান্তদের টিকা নেওয়ার ইতিহাস নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত
ছবি : প্রতিকী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫%, তলানিতে সিলেট বোর্ড

ছবি : প্রতিকী

ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার

ছবি : সংগৃহিত

ভূমধ্যসাগর থেকে সিলেটের ২৪ অভিবাসী উদ্ধার, নিখোঁজ আরও ৯

ছবি : সংগৃহিত

৩ দিন না যেতেই আবারও প্রাণহানি, সিলেট এখন ‘সড়ক দুর্ঘটনার রাজ্য’

শাহজালাল (র.) মাজারের দানবাক্সে মিলল ‘খোকন মামু’র চিরকুট

‘ছয় মাসে ৬০০ ধর্ষণ-বলাৎকার করেছে জামায়াত’: সাতক্ষীরায় বিএনপি নেতা ডাবলু

খুলছে সুন্দরবনের দুয়ার, উৎফুল্ল পর্যটক, আতঙ্কে বনজীবীরা

কদমতলী বাস টার্মিনালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার