সিলেটTuesday, 10 November 2026

সিলেটে হামের তীব্র প্রকোপ, হাসপাতালে ভর্তি ৩২৮

ছবি : প্রতিকী

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্তের পাশাপাশি সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। এতে করে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে তীব্র হিমশিম খেতে হচ্ছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সোমবারের (১৭ আগস্ট) প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে সন্দেহভাজন রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১৩৮ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে। এর মধ্যে সিলেটে ৩১১, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জন (দুজন রুবেলাসহ)।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৮ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে কেবল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৩, রাগীব-রাবেয়া মেডিকেলে ১৫, মৌলভীবাজার সদরে ১২ এবং অন্যান্য হাসপাতালে বাকি রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছর থেকে এ পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত ও সন্দেহভাজন মোট ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৬ জন এবং সন্দেহভাজন হিসেবে ১৩০ জনের মৃত্যু হয়। জেলায় সর্বোচ্চ মৃত্যু সুনামগঞ্জে ৫৫ জন (সন্দেহভাজন ৫৪, নিশ্চিত ১)। এছাড়া সিলেটে ৫১ (সন্দেহভাজন ৪৭, নিশ্চিত ৪), হবিগঞ্জে ১৭ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।

চিকিৎসাধীন ও নতুন রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিভাগের প্রধান হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যা ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাঠপর্যায়ে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শাহজালালের দানবাক্সে ৩৪ দিনে অলৌকিক রেকর্ড, মিলল টাকা, সোনা-রূপা ও ১৯ দেশের মুদ্রা

সিলেটে ১৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, অপেক্ষায় নগরভবন

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

কবে হচ্ছে ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, কিভাবে ফলাফল দেখা যাবে?

ছবিঃ সংগৃহিত

গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটাতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: টুকু

‘ডাক্তারদের সময়মতো আসতেই হবে’: ওসমানীতে স্বাস্থ্যমন্ত্রী

সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

‘হাসিনা কার্ড’ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসাথে চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত

সিলেটে দম্পতিসহ ৩ হত্যা, বাবুল ৪ দিনের রিমান্ডে