আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরাইল কেবল শক্তির ভাষাই বোঝে বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম। ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ঐতিহাসিক ‘বিজয়ের’ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভাষণে তিনি এ কথা বলেন।
শেখ নাইম কাসেম বলেন, ২০০৬ সালের যুদ্ধটি হিজবুল্লাহ কর্তৃক দুইজন ইসরাইলি সেনাকে বন্দি করার পর শুরু হয়েছিল। মূলত ইসরাইলি কারাগারে বন্দি লেবানিজদের মুক্তি নিশ্চিত করাই ছিল সেই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
হিজবুল্লাহ প্রধান জোর দিয়ে বলেন, ইসরাইলের কারাগারে থাকা লেবানিজ বন্দিদের মুক্তি দেওয়ার লক্ষ্যে সকল প্রকার যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরেই কেবল ইসরাইলি সেনাদের বন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ‘ইসরাইলের কারাগারে থাকা আমাদের বন্দিদের আমরা কখনো পরিত্যাগ করব না—এই প্রতিশ্রুতি পূরণের জন্য এ পদক্ষেপটি নেওয়া প্রয়োজনীয় ছিল।’
সেসময় ইসরাইল ও তার মিত্র মার্কিন শক্তির মুখোমুখি হয়ে কেবল শক্তির মাধ্যমেই সমীকরণ পরিবর্তন করা সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
সিটি/লিআ/আডে
সংবাদ প্রকাশক
তার প্রকাশিত সর্বশেষ সংবাদ
শিক্ষাSeptember 10, 2026এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী পাস
জাতীয়September 7, 2026রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল
জাতীয়September 7, 2026অটোরিকশার শৃঙ্খলা ফেরাতে কিউআর কোডের সিদ্ধান্ত নিলো সরকার
জাতীয়September 5, 2026স্থানীয় নির্বাচনে কঠোর ইসি : এআই ও পোস্টার নিষিদ্ধ
















