সিলেটFriday, 25 September 2026

সিলেট ওয়াসার নতুন চেয়ারম্যান বিএনপির মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সরকার তাকে আগামী তিন বছরের জন্য এই পদে দায়িত্ব প্রদান করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ৭(১) ধারা অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগপ্রাপ্ত মিফতাহ্ সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনসম্পৃক্ততামূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদস্য সচিব ও সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্ততার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি ‘পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ’ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির দায়িত্বেও যুক্ত রয়েছেন।

দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে সুপেয় পানীয় জলের সংকট ও ড্রেনেজ-পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন সমস্যা রয়েছে। ওয়াসার নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে নগরবাসীর পানির চাহিদা পূরণ, সেবার মান বৃদ্ধি এবং সার্বিক পানি ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সিলেট ওয়াসা বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে মিফতাহ্ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হলেও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিধি অনুযায়ী সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটে বিএনপি কার্যালয়ের উদ্বোধন, অর্থনীতি চাঙ্গা করার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

অশ্রুসিক্ত বিদায়, হরিরামপুর ছাড়লেন ওসি আফজাল

দোয়ারাবাজারের ৮ জলাশয়ে ২৯০ কেজি পোনামাছ অবমুক্ত

ছবি : প্রতিকী

সিলেটে হামের তীব্র প্রকোপ, হাসপাতালে ভর্তি ৩২৮

দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেফতার

হবিগঞ্জের বাওয়ানী চা বাগানে জেলা প্রশাসনের পুষ্টি ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক সাবেক বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম

‘ডাক্তারদের সময়মতো আসতেই হবে’: ওসমানীতে স্বাস্থ্যমন্ত্রী

ইউনেস্কোর টেন্টেটিভ তালিকায় সিলেট পলিটেকনিকের ভবন

শ্রমিক নেতা ময়নুল ইসলাম ইরণ ওমরাহ পালন উপলক্ষে শ্রমিক জোট ২০৯৭ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা