সিলেটThursday, 24 September 2026

উন্নত দেশের তালিকায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে: এমপি আবুল হাসান

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো শক্তিশালী রপ্তানি নীতি, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে নিজেদের অবস্থান বদলে দিয়েছে। বিদেশে টাকা পাচার বন্ধ, মেধার ভিত্তিতে নিয়োগ এবং চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশও দ্রুত বিশ্ব দরবারে শীর্ষ সারির উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শনিবার (৮ আগস্ট) ইস্ট লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক সংকটে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে মুফতি আবুল হাসান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একই সাথে একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গড়তে আগামী প্রজন্মকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, সিলেট-০৫ আসনের জনগণ একজন সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করেছেন, যিনি আজ সারা দেশে আদর্শ নেতৃত্বের মডেল।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী অভিযোগ করে বলেন, বিএনপি সরকার জুলাই সনদ প্রসঙ্গে জাতীয় নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকেও পতিত শেখ হাসিনা সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, হেফাজতে ইসলাম ইউকে-এর সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, প্রবীণ সাংবাদিক এ কে এম আবু তাহের চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদসহ যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে যুক্তরাজ্য খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

সিটি/লিআ/নিপ্র

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সিলেটে যুবদলের নেতাদের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশি শেখ আল মামুন

সাতক্ষীরায় কালিগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি

পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, ২ দিনে আক্রান্ত ২৮

শাহজালালের মাজারে রাষ্ট্রপতি, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত

যুক্তরাজ্য বিএনপি নেতার বোনের মৃত্যুতে মহানগর বিএনপির শোক