সিলেটSaturday, 26 September 2026

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: তদন্তে নামল জেলা প্রশাসন

সিলেট ট্রিবিউন ডেস্কঃ গত শুক্রবার সকালে ঘটে যাওয়া সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি নিয়ে মাঠে নেমেছে সিলেটের জেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিলেটে হাইওয়ে পুলিশ সুপারের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি।

গঠিত এই কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনাস্থল ও পারিপার্শ্বিক বিষয় পর্যবেক্ষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে। একই সাথে দুর্ঘটনায় কারও ব্যক্তিগত বা পেশাগত গাফিলতি বা দায়িত্বহীনতা ছিল কি না তা উদ্ঘাটন করা এবং ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশমালা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী।

সিটি/লিআ/সিটিডেস্ক

সংবাদ প্রকাশক

সিলেট ট্রিবিউন ২৪

সর্বশেষ - চায়ের রাজ্য

আপনার জন্য নির্বাচিত

সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

সিলেটে সন্তানদের ফেলে প্রেমিকসহ ভারতে পালানোর চেষ্টা : থানায় অভিযোগ

২০ হাজার টাকার বিরোধে বোনকে ছুরিকাঘাতে হত্যা, পলাতক ভাই

ছবি : প্রতিকী

সিলেটে হাম রোগে ১ দিনে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫

সিলেটে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর তাঁতীদলের বিশাল র‍্যালি

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: তদন্তে নামল জেলা প্রশাসন

সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ নির্মাণে অনিয়ম, ঝুঁকিতে উপকূলের বাঁধ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে কলেজ ছাত্রের মৃত্যু

সিলেটের মোমিনখলায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, দেখার কেউ নেই!

দক্ষিণ সুরমায় ট্রাক-বাস-সিএনজি ত্রিমুখী সংঘর্ষ, আহত ২