সিলেটWednesday, 7 October 2026

দিরাইয়ে কৃষি অফিসের সরকারি জায়গায় দোকানপাট নির্মাণের অভিযোগ

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাঘবাড়ি এলাকায় সরকারি কৃষি অফিসের পরিত্যক্ত জায়গা দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার জায়গা খালি করার নোটিশ দেওয়া হলেও দখলকারীরা এখনো জায়গা ছাড়েননি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘবাড়ি এলাকায় কৃষি অফিসের কিছু সরকারি জায়গা দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই সুযোগে কয়েকজন ব্যক্তি ওই জায়গায় স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি জায়গা খালি করার জন্য কয়েক দফা নোটিশ দেয়। তবে নোটিশ পাওয়ার পরও দখলকারীরা জায়গা ছেড়ে দেননি বলে স্থানীয়দের দাবি। বরং সেখানে নতুন করে স্থাপনা নির্মাণেরও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারি সম্পত্তি এভাবে দখলে থাকলে ভবিষ্যতে জায়গাটি সরকারি কাজে ব্যবহার করা কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি জায়গা উদ্ধারের পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের সাত কার্যদিবসের মধ্যে জায়গা খালি করার নোটিশ দিয়েছি। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও তারা জায়গাটি দখলমুক্ত করছেন না।’

সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সিটি/জেএএসসি

সংবাদ প্রকাশক

জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ প্রতিনিধি
জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শাহজালালের দানবাক্সে ৩৪ দিনে অলৌকিক রেকর্ড, মিলল টাকা, সোনা-রূপা ও ১৯ দেশের মুদ্রা

‘দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র’: সাতক্ষীরায় আইনমন্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় সিলেট কেড়ে নেওয়া হয় ব্যবসায়ীর প্রাণ

রাষ্ট্রপতির পর প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল

সিলেটে এনআইডি সংশোধন করতে গিয়ে লাঞ্ছিত প্রবাসী

ছবি : প্রতিকী

সিলেটে হামের প্রকোপে আরও এক মৃত্যু, বাড়ছে রোগীর চাপ

এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ: রাজনৈতিক নয়, ব্যাক্তিগত দ্বন্দ্ব

সিলেটে ১৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

দোয়ারাবাজারের ৮ জলাশয়ে ২৯০ কেজি পোনামাছ অবমুক্ত

ছবি : সংগৃহিত

সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত, আহত ৩